পড়াও ইনোভেটিভ বক্স - রঙের জগৎ (২০০+ উপকরণ সহ)
এই ২০৮ পিসের সম্পূর্ণ আর্ট সেটটি নবীন ও পেশাদার শিল্পীদের জন্য উপযুক্ত। এতে রয়েছে রঙিন মার্কার, গ্রাফাইট পেন্সিল, অয়েল প্যাস্টেল এবং আরও অনেক কিছু। স্টাইলিশ ও বহনযোগ্য নীল রঙের বাক্সে সংরক্ষিত, যা সহজেই বহন ও সংরক্ষণ করা যায়। আঁকা, রঙ করা এবং বিস্তারিত শিল্পকর্ম তৈরির জন্য আদর্শ।
আমি বানাবো রেসিং কার – নিজ হাতে, নিজের বুদ্ধিতে!
আপনার শিশুর মেধা, সৃজনশীলতা এবং হাতে-কলমে কাজ করার দক্ষতা বিকাশে ‘Porao Innovative Box’ নিয়ে এসেছে অসাধারণ একটি STEM প্রজেক্ট কিট—DIY রেসিং কার।
এটি একটি হ্যান্ডমেড কাঠের কিট যা বাচ্চারা নিজেরা তৈরি করতে পারে। শিক্ষার পাশাপাশি খেলাধুলাও হবে আনন্দদায়ক!
ট্যানগ্রাম – সৃজনশীল চিন্তার খেলাঘর
শিশুর চিন্তা-ভাবনার বিকাশে এক অনন্য শিক্ষনীয় গেম!
ট্যাংগ্রাম হলো একটি ক্লাসিক চাইনিজ পাজল, যেখানে ৭টি ভিন্ন আকৃতির টুকরো দিয়ে তৈরি হয় অসংখ্য আকর্ষণীয় ডিজাইন ও অবজেক্ট। বাচ্চারা এই খেলনার মাধ্যমে শেখে কীভাবে গঠন করতে হয়, চিন্তা করতে হয় এবং সমস্যার সমাধান করতে হয়—তাও খেলতে খেলতে!
ফোকাস টেস্ট – ধৈর্য্য ও মনোযোগের মজাদার চ্যালেঞ্জ!
পড়াও ইনোভেটিভ বক্স সিরিজের নতুন সংযোজন – ফোকাস টেস্ট।
একটা তারের গোলকধাঁধায় হাত কাঁপলে বাজবে BUZZ! খেলোয়াড়কে খুব ধীরে, মনোযোগ দিয়ে, তারে না ছুঁয়ে পুরো পথ অতিক্রম করতে হবে। এই খেলা শুধু মজাদারই নয়, বরং একদম হাতে-কলমে শেখায় মনোযোগ ও ধৈর্য্য।






